ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিকাগোতে শেষকৃত্য চলাকালীন বন্দুক হামলা, আহত ১৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শিকাগো পুলিশ ৬০ টি শেল উদ্ধার করেছে।

মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়, শিকাগোর ওয়েস্ট ৭৯ স্ট্রিটে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ এই বন্দুক হামলা চালানো হয়। হামলার পরেই এক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে কে বা কারা হামলা চালিয়েছে, এনিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।
শিকাগো কর্তৃপক্ষ জানাচ্ছে, একটি কালো গাড়িতে করে হামলাকারী শেষকৃত্যে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। যদিও এরপর ওই শেষকৃত্যে অংশ নেওয়া কিছু লোকও পালটা গুলি চালায় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহতরা প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক। তাদেরকে আলাদা আলাদা পাঁচটি হাপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বেশিরভাগ লোকের অবস্থা গুরুতর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিকাগোতে শেষকৃত্য চলাকালীন বন্দুক হামলা, আহত ১৪

আপডেট সময় ০২:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০