ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের অশালীন আক্রমণের মুখে স্বস্তিকা

আকাশ বিনোদন ডেস্ক : 

সামাজিক মাধ্যমে ফের অশালীন ভাষায় আক্রমণ করা হল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এবারও সেই ফেসবুককে হাতিয়ার করেই আক্রমণ করা হয় জনপ্রিয় অভিনেত্রীকে। তবে তার উদ্দেশে অশালীন কটাক্ষ উড়ে এলে, তিনি চুপ করে বসে থাকেননি।

সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী। তবে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই ধরনের অশালীনতা কবে বন্ধ হবে বলে প্রশ্ন তোলেন স্বস্তিকা। শুধু তাই নয়, এই ধরনের ট্রোলাররা নিজেদের প্রোফাইল ব্লক করে রেখে, অন্যের টাইমলাইনে হাজির হয়ে কটাক্ষ করেন বলে অভিযোগ করেন ‘দিল বেচারা’ অভিনেত্রী।

পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ধরনের আক্রমণ তার উদ্দেশে উড়ে আসার পর ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্টও করেন স্বস্তিকা। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অশালীন আক্রমণের মুখে পড়তে হয় স্বস্তিকাকে।

প্রসঙ্গত পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম সিনেমা দিল বেচারায় সুশান্ত সিং রাজপুত, সঞ্জনা সাঙ্ঘিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফলে সুশান্তের মৃত্যুর পর তিনি হাসিখুশি অভিনেতাকেই মনে রাখতে চান বলেও জানান স্বস্তিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের অশালীন আক্রমণের মুখে স্বস্তিকা

আপডেট সময় ১০:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০