ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির অভিযোগ ভিত্তিহীন: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির অভিযোগ ভিত্তিহীন ও সরকারকে বিব্রত করার জন্য তাদের নিয়মিত মিথ্যাচারের একটি অংশ। এছাড়া অতীতে অনেকেই নিখোঁজ হওয়ার দুই-তিন মাস পর ফিরে এসেছে আবার অনেকে জঙ্গি সংগঠনের সাথে নাম লিখিয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে অসহায় ও দুস্থদের মাঝে চেক বিতরণের আগে ‘রাষ্ট্র ক্ষমতা দখলকারীরায় কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করেছে’ খালেদা জিয়ার এমন বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে, তারা জঙ্গি খাতায় নাম লিখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল। সুতরাং কে গুম হয়েছে, কে জঙ্গি খাতায় নাম লিখিয়েছে, নাকি তারা স্বেচ্ছায় আত্মগোপন করেছে- তা পুনঃতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

‘ঈদের পরে বিএনপির আন্দোলনে নামার হুমকি’ প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির আন্দোলন বাংলাদেশের জনগণ দেখেছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের সমর্থন পাওয়া যায় না তা বিএনপি বহুবার প্রমাণ করেছে। ভবিষ্যতেও যদি তারা সন্ত্রাসী নাশকতা কর্মকাণ্ডে জড়ায় অতীতে জনগণ যেভাবে প্রতিহত করেছে, ভবিষ্যতেও প্রতিহত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপির অভিযোগ ভিত্তিহীন: হানিফ

আপডেট সময় ০৫:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭