ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমোদন দিল মিসর পার্লামেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিজ দেশের বাইরে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে মিসরের পার্লামেন্ট। প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি তুরস্ক সমর্থিত বাহিনীর বিরুদ্ধে প্রতিবেশি লিবিয়ায় সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর সোমবার পার্লামেন্টে এই অনুমোদন দেওয়া হয়।

দেশটির এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বসম্মতভাবে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশি লিবিয়ার প্রতি লক্ষ্য রেখে এই ফ্রন্ট গঠনের অনুমোদন দিয়েছে মিসরের পার্লামেন্ট।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের সহিংসতা আর বিভক্তিতে জর্জরিত হয়ে আছে উত্তর আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ লিবিয়া। গত প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি সরকার। এর মধ্যে রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ। আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন অপর সরকারটিকে সমর্থন দিচ্ছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব ও ফ্রান্স। ফলে লিবিয়ায় পাল্টাপাল্টি পক্ষকে সমর্থন দিচ্ছে তুরস্ক ও মিসর।
সোমবার মিসরের পার্লামেন্টের আলোচনা শেষে লিবিয়ায় সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই দিনে লিবিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান স্টিফেন উইলিয়ামস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমোদন দিল মিসর পার্লামেন্ট

আপডেট সময় ০২:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০