ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

ডোবায় পড়ে প্রাণ গেল ভাই-বোনসহ চার শিশুর

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

নিহতরা হলো-নেত্রকোনার বারহাট্টা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ। নিহতদের পরিবার পূর্ব ভাওয়াল মির্জাপুর এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে স্থানীয় এক ব্যক্তি একটি গভীর ডোবার পানিতে চার শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে।

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, চার শিশু খেলতে গিয়ে বর্ষায় পানি জমানো গভীর ডোবায় ডুবে মারা গেছে। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

ডোবায় পড়ে প্রাণ গেল ভাই-বোনসহ চার শিশুর

আপডেট সময় ০১:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০