ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় শিশুদের যৌন হয়রানি, গণধোলাইয়ের পর যুবক কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখানো হয় তিন শিশুকন্যাকে। এসময় ওই শিশুদের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ যৌন হয়রানির চেষ্টা চালায় যুবক জুয়েল রানা। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। এরপর গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় গত শনিবার (১৮ জুলাই) রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর মা বাদী এই মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিনটি শিশু গত ১৪ জুলাই বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির বাইরে একসঙ্গে খেলাধুলা করছিল। এমন সময় পার্শ্ববর্তী এলাকার যুবক জুয়েল রানা ওই শিশুদের চকলেট খাওয়ানোর নামে তার শয়নঘরের মধ্যে নিয়ে যায়। কৌশলে ওই শিশুদের অশ্লীল ভিডিও দেখায় এবং তাদের যৌন হয়রানি করতে থাকে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে জুয়েল রানাকে আটক করে গণধোলাই দেয়।

মামলার বাদী বলেন, জুয়েল ইতিপূর্বে বেশ কয়েকজন শিশুকন্যাকে যৌন হয়রানি করেছে। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জুয়েল রানার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় শিশুদের যৌন হয়রানি, গণধোলাইয়ের পর যুবক কারাগারে

আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০