ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ ঘণ্টা পর ১৩ জেলে উদ্বার

আকাশ জাতীয় ডেস্ক:  

বরগুনার তালতলীর নিদ্রা সখিনা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বাইসদার বয়া নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ইলিশ মাছ বোঝাই এফ,বি মালেকা-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এসময় ১৩ জেলেসহ মাছ ধরে ট্রলাটি তালতলীর মরা নিদ্রার উদ্দেশ্য আসছিলো।

ট্রলারের মাঝি শাহিন ঘরামী জানায়, বেলা ২ টার দিকে হঠাৎ করে তাদের ট্রলার ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাস আর তুফানে ট্রলারে পানি উঠে গেলে সকলে সাগরে পড়ে হাবুডুবু খেতে থাকে। প্রায় ৬-৭ ঘন্টা পরে দু’টি ট্রলারের জেলেরা তাদের উদ্বার করে।

আজ রবিবার রাত সাড়ে ৯ টায় উদ্ধার হওয়া জেলেদের নিদ্রাসখিনা নিয়ে আসা হয়। সকল জেলেদের বাড়ি তালতলীর নিদ্রা সখিনা ও মরা নিদ্রা গ্রামে।
স্থানীয় মৎস্য ব্যাবসায়ী কবির আকন জানান, ঝড় তুফানের সাথে লড়াই করে জেলেরা সকলে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা স্থানীয়রা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ ঘণ্টা পর ১৩ জেলে উদ্বার

আপডেট সময় ০১:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০