ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

বিশাল সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু অনুমতি পাইনি: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। করোনাভাইরাস মহামারির মধ্যেও নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার মিশিগানে সমাবেশ করার অনুমতি মেলেনি তার।

রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি চেয়েছিলেন মিশিগানে বিশাল সমাবেশ করতে কিন্তু করোনা মহামারির কারণে সেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। খবর ইউএসএ টুডের।

তিনি অভিযোগ করে বলেন, ডেমোক্র্যাটরা উদ্দেশ্যমূলকভাবে তাদের স্কুল এবং রাজ্যগুলো বন্ধ রাখছে। তবে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুল খোলার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী সাত সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া মিশিগানে সমাবেশ করার ট্রাম্পের কোনো আবেদন পাননি বলেও জানিয়েছেন গ্রিচেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, ‘যেসব রাজ্যে ডেমোক্র্যাটরা ক্ষমতায় রয়েছে, সেসব রাজ্যে আমাকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। আমি মিশিগানে, নেভাদায়, মিনেসোটায় সমাবেশ করার অনুমতি পাইনি। স্বাস্থ্য ঝুঁকির জন্য মিশিগানে অনুমতি দেওয়া হয়নি, সতর্কতা বজায় রেখেই তারা আমাকে সমাবেশের অনুমতি দিতে পারত।’

করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা নিয়ে বেশি বাড়াবাড়ির পক্ষে নন। তিনি মাস্ক পরা বাধ্যতামূলক করারও পক্ষে নন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

বিশাল সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু অনুমতি পাইনি: ট্রাম্প

আপডেট সময় ১২:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০