ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে শিল্পীদের মানববন্ধন

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সামনে রবিবার সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা মানববন্ধনে অংশ নেন।

মানবন্ধনে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর পক্ষ থেকে দাবি করা হয়, মিশা-জায়েদ অন্যায়ভাবে তাদের সদস্যপদ বাতিল করেছেন। এছাড়া তারা পুনরায় তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান। এছাড়া তাদের কণ্ঠে শ্লোগান শোনা যায়, যে নেতা শিল্পীদের সম্মান করে না, তাকে আমরা চাই না।

২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান নির্বাচিত হওয়ার পর এ তালিকা থেকে ১৮১ জনের ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য করা হয়েছে। এরপর নতুন করে ২০ জন শিল্পীকে ভোটার করা হয়।
সম্প্রতি, ‘চলচ্চিত্রবিরোধী’ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মিশা-জায়েদেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে শিল্পীদের মানববন্ধন

আপডেট সময় ১০:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০