ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

চার মাস পর মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাস মহামারীর কারণে চার মাসের দীর্ঘ বিরতি শেষে হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলনের মধ্য দিয়ে রবিবার মাঠে ফিরলেন ক্রিকেটাররা। রবিবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পৃথকভাবে মুশফিকুর রহিম, শফিউল ইসলাম এবং মোহাম্মদ মিথুন অনুশীলন করেছেন।

শুধু মিরপুর স্টেডিয়ামেই নয়, এদিন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্রিকেটার নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান, সিলেটের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ অনুশীলন করেন। তবে, বৃষ্টির কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের জন্য নামতে পারেননি নাঈম ইসলাম।

করোনা মহামারী চলাকালীন সময়ে খেলোয়াড়দের বাইরে প্রশিক্ষণ করার ব্যাপারে নিরুৎসাহিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। পরে, বাইরে প্রশিক্ষণের সুযোগ করে দেয়ার জন্য বিসিবিতে ৯ জন ক্রিকেটার আবেদন করেন। এর পরে কয়েক সপ্তাহের প্রস্তুতি শেষে তাদের আবেদনে সাড়া দেয় বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

চার মাস পর মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন

আপডেট সময় ০৯:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০