ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধজাহাজে আগুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মার্কিন নিউজ সাইট ডিফেন্সনিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নোরফক বন্দরে শুক্রবার যুদ্ধজাহাজ ‘কারসার্জ’-এ আগুন লাগে।

এরপর দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার পরপরই জেনারেল ডায়নামিক্স নাসকো শিপইয়ার্ড কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্লাস্টিকের একটি বস্তুতে আগুনের স্ফুলিঙ্গ পড়ার পর আগুনের সূত্রপাত হয়। এরপর দমকলকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এরপর শিপইয়ার্ডের নিরাপত্তার বিষয়ে পরিপূর্ণ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শিপইয়ার্ডে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে আগুন লাগে। দীর্ঘ চার দিনের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন ধরার পর অন্তত ৬৩ জন আহত হয়েছে। রণতরীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

একটি বিস্ফোরণ থেকে আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ইউএসএস বোনোহোম রিচার্ডে নৌবাহিনীর এক হাজার সদস্য থাকার কথা কিন্তু মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধজাহাজে আগুন

আপডেট সময় ০৯:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০