ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভ্যাকসিন গবেষণা চুরি নিয়ে ব্রিটেন-রাশিয়া উত্তাপ বাড়ছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব বলেছেন রাশিয়া, ব্রিটেনের ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির দাবি যে অস্বীকার করছে তা মেনে নিতে ব্রিটেন রাজি নয়। তিনি ব্রিটেনের অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন রাশিয়া হ্যাকার দিয়ে হামলা চালিয়ে করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণা সংক্রান্ত তথ্য চুরির চেষ্টা করেছে। তিনি তীব্র ভাষায় এর নিন্দা করেছেন।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী আরও বলেছেন রাশিয়া ভ্যাকসিন তৈরির আন্তর্জাতিক প্রচেষ্টা নসাৎ করতে চায় কারণ তাদের উদ্দেশ্য এর থেকে আর্থিক মুনাফা লাভ করা। ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন আজ আরও আগে জোরের সঙ্গে ব্রিটেনের এই দাবি অস্বীকার করেন। বিবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এ গল্প মোটেই বিশ্বাস করি না, এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়।”

গত বৃহস্পতিবার ব্রিটেন দাবি করে রাশিয়া অবৈধভাবে নথি সংগ্রহ করে ২০১৯এর ব্রিটিশ নির্বাচনে নাক গলিয়েছে, যে অভিযোগ রাশিয়া নাকচ করে দিয়েছে। রুশ রাষ্ট্রদূত আজ অভিযোগ করেছেন ব্রিটেন সম্প্রতি রাশিয়ার সংবিধান নিয়ে গণভোটের সময় সাইবার হামলা চালিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন ভ্যাকসিন চুরির বিষয়টি থেকে মনোযোগ সরাতে রাশিয়া নতুন এই অভিযোগ তুলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভ্যাকসিন গবেষণা চুরি নিয়ে ব্রিটেন-রাশিয়া উত্তাপ বাড়ছে

আপডেট সময় ০৯:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০