ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

সাভারে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সক্রিয় ৬ সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন-বাংলাদেশ জেএমবি’র সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এসময় উদ্ধার করা হয়েছে বেশকিছু উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্টসহ মোবাইল।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জেএমবির সদস্যরা হলেন- রাজশাহী জেলার ওমর ফারুক রুবেল ওরফে সানী (২৮), জামালপুর জেলার হাবিবুর রহমান ওরফে বাদশা (৪৮), একই জেলার সাইদুর রহমান ওরফে সাইদুর (৫৫), মাহবুবুর রহমান ওরফে দুদু (৫৫), শফিকুল ইসলাম শফিক (৩৭) ও গোলাম মোস্তফা (৫১)।

র‌্যাব জানায়, কিছু জেএমবি সদস্য সাভার বাড্ডা এলাকায় সংঘবদ্ধ হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর আভিযানিক দল গতকাল শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। পরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় ৬ সদস্যকে আটক করেন তারা। এসময় তাদের কাছ থেকে বেশকিছু উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া পেশায় মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক একজন শীর্ষস্থানীয় জেএমবি নেতার কাছ থেকে বিভিন্ন এনক্রিপটেড সফটওয়্যার ও মোবাইল এ্যাপস সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। যার মাধ্যমে সংগঠনের প্রয়োজনে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হত। তার ব্যবহ্নত মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদি ডিজিটাল কন্টেন্ট পাওয়া গেছে। এছাড়া গ্রেফতার মোস্তফা ২০০৪ সালে জেএমবি কর্তৃক জামালপুরে মুসলিম হতে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত আলোচিত গনি গোমেজ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছে।

গ্রেফতার হাবিবুর রহমান জামালপুর সদর থানার ঘোড়াধাপ এলাকায় গত ১০ বছর যাবত জিএমবিকে নের্তৃত্ব দিচ্ছে। সে ও তার সহযোগীরা গোপনে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতার সাইদুর রহমান জেএমবিকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও অসচ্ছল সদস্যদের মনোবল ধরে রাখতে সে বিভিন্ন সময় আর্থিক সহায়তা করে থাকেন। আর মাহবুবুর রহমান জেএমবি সদস্যদের মাঝে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন বই, ম্যাগাজিন নিয়মিত গোপনে বিতরন করে থাকেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতার জঙ্গি সদস্যদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

সাভারে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সক্রিয় ৬ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৬:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০