ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বরিশালে দেড় কেজি গাঁজাসহ আটক মাদক বিক্রেতা কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে দেড় কেজি গাঁজাসহ বিক্রেতা ফারুক আহমেদ সেন্টু সরদারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে এই অভিযানের সময় সেন্টুর এক সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় আজ রবিবার সকালে থানার এসআই সুশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুপুরে সেন্টুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে পুলিশ। সেন্টু ওই উপজেলার অশোকসেন গ্রামের হারুন অর রশিদ সরদারের ছেলে।

আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত শনিবার রাতে উপজেলার অশোকসেন গ্রামের করম আলী সরদারের বাড়ির পুকুর পাড়ে মাদক বিক্রির গোপন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও সেন্টু সরদারকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্বাস উদ্দিন জানান, মাদক মামলায় সেন্টুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে দেড় কেজি গাঁজাসহ আটক মাদক বিক্রেতা কারাগারে

আপডেট সময় ০৫:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০