ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সামরিক মহড়ার নির্দেশ পুতিনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সেনাবাহিনীকে বড় আকারে সামরিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে শুক্রবারই এই মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়। খবর আল জাজিরার।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে সুরক্ষা নিশ্চিত করতে পুতিন দেড় লাখ সেনা সদস্য এবং কয়েকশ বিমান ও নৌযান নিয়ে মহড়া চালাতে বলেছেন।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে। রাশিয়ার যুদ্ধের প্রস্তুতির সক্ষমতা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয় বলে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এক বিবৃতিতে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সামরিক মহড়ার নির্দেশ পুতিনের

আপডেট সময় ১০:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০