ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

শ্রমিক ছাঁটাই বন্ধ করে ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজে পুনর্বহাল করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড কারখানার তিন শতাধিক ছাঁটাই হওয়া শ্রমিক।

শ্রমিকরা জানান, বছরের ইনক্রিমেন্টসহ শ্রমিকদের বিভিন্ন পাওনাদি দেয়নি ওই কারখানা কর্তৃপক্ষ। আর এসব পাওনাদি দাবি করায় বিভিন্ন কৌশলে শ্রমিকদের ছাঁটাই করছে করাখানা কর্তৃপক্ষ। সবশেষ ৩২৯ শ্রমিককে বিভিন্ন কৌশলে কারখানা থেকে ছাঁটাই করা হয়েছে। এছাড়াও কারখানা কর্তৃপক্ষ বহিরাগত সন্ত্রাসী দিয়ে কারখানা ভাঙচুর করে শ্রমিকদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা করেছে। শ্রমিক ছাঁটাই বন্ধ করে ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজে পুনর্বহাল করে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে শনিবার তারা এ বিক্ষোভ করেন।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের (বিজিএসএসএফ) সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন আকাশ নিউজকে বলেন, শনিবার আমরা শ্রমিকদের নিয়ে শিল্প পুলিশ-১ এর কার্যালয়ে গিয়েছিলাম। শিল্প পুলিশ থেকে এ সপ্তাহের মধ্যে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

আপডেট সময় ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০