ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে কোয়ারেন্টাইন সেন্টারে করোনা আক্রান্ত নারীকে ধর্ষণ!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের পর ভারত করোনা ভাইরাসের হটস্পট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।

দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্তের হার মহারাষ্ট্র রাজ্যে। এর ফলে প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। কিন্তু এর মধ্যেই মহারাষ্ট্রের একটি কোয়ারেন্টাইন সেন্টারে করোনা সংক্রমিত নারীর ধর্ষণের খবর সামনে এল। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতোমধ্যেই।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে পানভেলের একটি সেন্টারে। অভিযুক্তের বয়স ২৫ বছর আর তার নাম শুভম খাতু। নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ওই নারীর ঘরে ঢোকে অভিযুক্ত শুভম। এরপর তাকে ধর্ষণ করে বলে জানা গেছে। পরদিন সকালে ওই নারী অভিযোগ দায়ের করেন।
যদিও অভিযুক্তকে এখনও পুলিশি হেফাজতে নেওয়া হয়নি। তার করোনা রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিও ওই সেন্টারেই ছিল। তার রিপোর্টের জন্য এই মুহূর্তে সকলে অপেক্ষা করছে। যদি তার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে। আনুষঙ্গিক তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সূত্র: কলকাতা২৪

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে কোয়ারেন্টাইন সেন্টারে করোনা আক্রান্ত নারীকে ধর্ষণ!

আপডেট সময় ০২:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০