ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবার জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে কোনো ভ্যাকসিন আবিষ্কার হলে তা হবে বিশ্বের জনগণের জন্য এবং করোনা মোকাবিলায় সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে বলে সম্প্রতি এক প্রস্তাবে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা করোনাভাইরাস মহামারি মোকাবিলায় রাষ্ট্রসমূহের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বৃহস্পতিবার একটি প্রস্তাব গ্রহণ করেছে। অন্যান্যের মধ্যে চীন ও রাশিয়া সমর্থিত এই প্রস্তাবটি সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও গৃহীত হয়েছে।

সর্বসম্মতভাবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ কর্তৃক গৃহীত প্রস্তাবে ‘মহামারি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক জরুরি ব্যাপারে রাষ্ট্রের কেন্দ্রীয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়’।

গত বছরের শেষের দিকে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ লোকের মৃত্যু এবং ১ কোটি ৩৯ লাখের বেশী লোক আক্রান্ত হওয়ার পর আর্থ-সামাজিক পরিস্থিতির সংকটের মধ্যে এই প্রস্তাব উত্থাপিত হয়েছে।

এই প্রস্তাবে টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ওপর প্রভাব তুলে ধরে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় রাষ্ট্রের যেকোনো জরুরি পদক্ষেপ গ্রহনের ক্ষেত্রে মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অবশ্যই মেনে চলা উচিত বলে গুরুত্বারোপ করা হয়।

গৃহীত প্রস্তাবে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও ভ্যাকসিনের ‘ন্যায়সংগত ও নিবিঘ্নে প্রাপ্তি’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় যেকোনো ভ্যাকসিন উদ্ভাবন ‘বিশ্বের জনগণের জন্য’ বলে বিবেচিত হবে। করোনার ভ্যাকসিন সবার জন্য নিশ্চিত করতে হবে।

এই প্রস্তাবটি ভোট ছাড়াই পাস হয়েছে। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে উত্থাপন করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে প্রস্তাবের কড়া সমালোচনা করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে জার্মান রাষ্ট্রদূত মাইকেল ফ্রেহের ভন উনজার্ন-স্টার্নবার্গ পরিষদে বলেন, ‘ইউরোপিয়ন ইউনিয়নের মতামত হচ্ছে যে, এই রেজুলেশনে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান অনুপস্থিত। আমরা বিশ্বাস করি যে, এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে আরো প্রস্তুতি এবং গভীর আলোচনার জন্য সময়ের প্রয়োজন।’

মহামারি পরিস্থিতিতে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব কমিয়ে আনার বিষয় উত্থাপনের প্রশংসা করে তিনি বলেন, কোভিড-১৯ শুধু অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ওপরই বিরূপ প্রভাব ফেলেনি, বরং নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রেও প্রভাব ফেলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সবার জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

আপডেট সময় ১২:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০