ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মার্কিনি চাপে তেল বিক্রির টাকা জব্দ করেছে দক্ষিণ কোরিয়া, ইরানের হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির টাকা জব্দ করার জন্য দক্ষিণ কোরিয়া যে উদ্যোগ নিয়েছে তাকে অগ্রহণযোগ্য এবং অন্যায্য বলে মন্তব্য করেছে তেহরান। দক্ষিণ কোরিয়ার সরকারকে ‘রূঢ়’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশটিকে সতর্ক করেছে।

ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিযাদেহ হাশেমি (আজ) শুক্রবার এ বিষয়ে বলেন, এটা খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক যে, দক্ষিণ কোরিয়ার সরকার যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানি জনগণের তেল বিক্রির অর্থ জব্দ করছে।

ইরান সরকার দক্ষিণ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করেছে যাতে দেশটি ৬৫০ কোটি থেকে ৯০০ কোটি ডলার অবমুক্ত করে দেয় এবং এই বিপুল পরিমাণ অর্থ ইরানের জনগণ তাদের প্রয়োজনীয় মৌলিক পণ্য কেনার কাজে ব্যবহার করতে পারেন।
ইরানি অর্থ জব্দ করা প্রসঙ্গে কাজিযাদেহ হাশেমি বলেন, সিউলের আচরণ ভালো না এবং এ থেকে প্রমাণিত হয় যে, কোনো নৈতিকতা বা আইনের প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়। তিনি বলেন, বলদর্পী মার্কিন সরকারের চাপের মুখে দক্ষিণ কোরিয়া অন্য একটি জাতির অধিকার লংঘন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিনি চাপে তেল বিক্রির টাকা জব্দ করেছে দক্ষিণ কোরিয়া, ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৮:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০