ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের জন্য বড় দুঃসংবাদ, শেষ জরিপে ১৫ পয়েন্টে এগিয়ে বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় দুঃসংবাদ। সর্বশেষ জনমত জরিপের ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছেন। মার্কিন টিভি চ্যানেল সিএনএন আজ বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

দেশজুড়ে কুয়িনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, জরিপে অংশগ্রহণকারী তালিকাভুক্ত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন মাত্র ৩৭ শতাংশ ভোটার।

এই বিশ্ববিদ্যালয় পরিচালিত ১৮ জুনের জরিপের ফলাফলে ট্রাম্পের অবস্থান এর চেয়ে ভালো ছিল। সেখানে ট্রাম্পের পক্ষে ৪১ শতাংশ এবং বাইডেনের পক্ষে ৪৯ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছিল। এক মাসেরও কম সময়ের ব্যবধানে দু’জনের মধ্যে পার্থক্য আট পয়েন্ট থেকে বেড়ে ১৫ পয়েন্টে পৌঁছে গেছে।
এর আগের বেশ কয়েকটি জরিপের ফলাফলেও দেখা গেছে, আসন্ন নির্বাচনে বাইডেনের বিজয়ের সম্ভাবনা বেশি। করোনা পরিস্থিতি মোকাবেলায় অদক্ষতা, কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড হত্যা এবং বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে ট্রাম্পের ভোট ক্রমেই তলানিতে গিয়ে ঠেকছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে জনমত জরিপের ফলাফল নিয়ে ট্রাম্প শিবিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সূত্র : পার্সটুডে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের জন্য বড় দুঃসংবাদ, শেষ জরিপে ১৫ পয়েন্টে এগিয়ে বাইডেন

আপডেট সময় ০৪:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০