ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হংকং নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

হংকংয়ের বিশেষ বাণিজ্য সুবিধা বাতিলের নির্দেশে সই করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার (১৪ জুলাই) সুবিধা বাতিলের এই নির্দেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপের জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছে চীন।

মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তার নির্বাহী আদেশ হংকংয়ের বিশেষ সুবিধার ইতি ঘটবে। বিশেষ সুবিধা থাকবে না, বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা থাকবে না এবং স্পর্শকাতর প্রযুক্তি রফতানি হবে না।

এরপর গতকাল বুধবার (১৫ জুলাই) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আদেশ জারির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করবে বেইজিং। হংকংয়ের ঘটনাবলি চীনের অভ্যন্তরীণ বিষয় দাবি করে এতে বিদেশি কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানিয়েছে চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হংকং নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি চীনের

আপডেট সময় ০১:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০