ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু কন্যাকে হত্যার পর কারাগারে মায়ের ‘আত্মহত্যা’

আকাশ জাতীয় ডেস্ক:

তিন বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর কারাগারের মধ্যে মা সুফিয়া খাতুন সাথি (৩৭) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে মাগুরা কারাগারের মহিলা ওয়ার্ডের গোসলখানায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সুফিয়া খাতুন ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ খাজুরিয়া গ্রামের সাহাজউদ্দিন হাওলাদের মেয়ে।

এ বছরের ৮ মার্চ মাগুরা শহরের কলেজপাড়ায় ভাড়া বাড়িতে থাকা অবস্থায় সুফিয়া খাতুন সাথি তার মেয়ে মাহিকে শ্বাসরোধে হত্যার পর নিজেও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। ঘটনার দিন পুলিশ তাকে আটক করে।

মাগুরা কারাগারের সুপারিনটেনডেন্ট তায়েফ উদ্দিন জানান, মানসিকভাবে অসুস্থ্ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে ৪৭ দিন থাকার পর ব্যবস্থাপত্রসহ সম্প্রতি মাগুরা কারাগারে ফেরত এসেছেন। কিন্তু বুধবার দুপুরে মহিলা ওয়ার্ডের গোসলখানার দরজায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সুফিয়া খাতুন।

দুপুরে সাথিসহ আরও ৪ জনকে একসঙ্গে গোসলে পাঠানো হয়। কিন্তু ৪ জন ওয়ার্ডে ফিরলেও সাথি না ফেরায় খুঁজতে গিয়ে গোসলখানায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে ২টার দিকে তার মৃত্যু হয়।

সাথির ঘনিষ্টজনরা জানায়, গত তিন বছর ধরে তিনি মাগুরা শহরের ফায়ার স্টেশনের পেছনে মৃত শাহাদত হোসেনের বাড়ির তিন তলায় স্বামী মননু মিয়া ও শিশু কন্যা মাহিকে নিয়ে বসবাস করতেন। কিন্তু এ বছরের জানুয়ারি মাসে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপরও সে নিজের শিশু কন্যা মাহিকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন।

কিন্তু ৮ মার্চ তারিখ দুপুরে শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালালে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।

এলাকাবাসী জানায় পনেরো বছর আগে লক্ষ্মীপুর জেলায় আবু তালেব নামে এক ব্যবসায়ীর সঙ্গে সুফিয়ার বিয়ে হয়। সেখানে তানজিরা এবং নাজিয়া নামে তার দুটি মেয়ে রয়েছে। কিন্তু আচরণগত সমস্যা এবং অসংলগ্ন চলাফেরার কারণে বছর সাতেক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর সুফিয়া মাগুরা শহরের বেলনগর গ্রামের মননু মিয়াকে বিয়ে করলেও সেটিও স্থায়ী হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিশু কন্যাকে হত্যার পর কারাগারে মায়ের ‘আত্মহত্যা’

আপডেট সময় ০৭:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০