ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

‘করোনা বিশ্বকে কয়েক বছর, কয়েক দশক পিছিয়ে নিতে পারে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বললেন, করোনাভাইরাস মহামারি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) থেকে বিশ্বকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি শীর্ষক এক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানান জাতিসংঘ প্রধান। তিনি বলেন, করোনা সংকটের আগেই বিশ্ব ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সঠিক পথে ছিল না।

গুতেরেস বলেছেন, ‘যখন আমাদের মরিয়াভাবে এগিয়ে যাওয়া দরকার, কোভিড-১৯ তখন আমাদের কয়েক বছর, এমনকি কয়েক দশক পিছিয়ে নিতে পারে। দেশগুলোকে ব্যাপক আর্থিক ও প্রবৃদ্ধি চ্যালেঞ্জের মধ্যে ফেলছে এটি। এই সংকট এসডিজি থেকে আমাদের অনেক দূরে সরিয়ে নিচ্ছে।’
করোনাভাইরাস এমন সময়ে আঘাত হেনেছে যখন বিশ্ব এরই মধ্যে অগ্রহণযোগ্যভাবে দারিদ্র্য বৃদ্ধি, দ্রুত জলবায়ু পরিবর্তন ও অর্থায়নে বিশাল ব্যবধানের মতো চ্যালেঞ্জের ‍মুখে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘করোনা বিশ্বকে কয়েক বছর, কয়েক দশক পিছিয়ে নিতে পারে’

আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০