ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিঁধ কেটে চুরি: চোরাই মোবাইলসহ গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালে চুরির মামলায় চোরাই মোবাইলসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৪ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিঁধ কেটে অজ্ঞাত চোরেরা মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। যার প্রেক্ষিতে তিনি ১৫ জুন এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (১৩ জুলাই) দিনগত রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাতের আঁধারে চুরি হওয়া ক্লু-লেস মামলায় আটককৃতরা হলো মো- মারুফ (৩৫), মো. আনোয়ার হাওলাদার (৪০), রঞ্জিত হালদার (২৭)।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম জানান, চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামী মো. মারুফ চুরির অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকারিয়া রহমান জিকু, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিঁধ কেটে চুরি: চোরাই মোবাইলসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০৬:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০