ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি অথচ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করছে কিন্তু ইরানের বিরুদ্ধে তারা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে চায়। মার্কিন অস্ত্র বিক্রি করার কারণে এ অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

উলাইয়ানভ বলেন, এ অঞ্চলের দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখতে চাওয়া খুবই প্রশ্ন সাপেক্ষ বিষয়। ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে কৌশল নিয়েছে তারই অংশ হিসেবে আমেরিকা এ অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চাইছে।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে ২০১২ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা অনুসারে পাঁচ বছর পর ওই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা।
সে হিসাব অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। কিন্তু আমেরিকা নানা অজুহাতে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে চাইছে। এরইমধ্যে চীন ও রাশিয়া বলেছে, আমেরিকা কোনোভাবেই ইরান-বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি অথচ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০