ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

স্বামীর বাড়িতে নানী ও ভাইকে রেখে নববধূর পলায়ন!

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ এলাকায় স্বামীর বাড়িতে আপন ভাই ও নানীকে রেখে রাতের আঁধারে পালিয়েছে এক নববধূ। পালিয়ে যাওয়ার সময় তিনি স্বামীর বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মুঠোফোন নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই বধূর ভাই বাদী হয়ে ১২ জুলাই আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে।

থানায় দায়ের হওয়া ডায়েরি সূত্রে জানায় যায়, পাবনা জেলার আমিনপুর থানার রাজ নারায়নপুর গ্রামের হারিস শেখের মেয়ে কলেজছাত্রী সুমাইয়া আক্তার মীমকে (১৯) গত ১০ জুলাই পারিবারিকভাবে বিয়ে করেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত নূর আলম হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার। ওই দিনই বর সোহাগ কনেকে নিয়ে আগৈলঝাড়ার বাড়ি ফিরে আসেন। কনের সাথে আসেন তার ছোট ভাই আরিফুল ইসলাম শেখ ও নানী আয়শা খাতুন। ছোট ভাই ও নানীকে স্বামীর বাড়ি রেখে গত রবিবার রাতে নববধূ নিখোঁজ হয়।
নববধূর স্বামী সোহাগ হাওলাদার জানান, রবিবার রাতের খাবার খেয়ে নিজের কক্ষে গিয়ে স্ত্রীকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে ঘরের আলমিরায় থাকা ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও দামি মুঠোফোন দেখতে না পেয়ে স্ত্রী পালিয়ে গেছে বলে সন্দেহ করেন। তবে নববধূ কার সাথে পালিয়েছে তা জানাতে পারেননি তিনি।

আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, নিখোঁজ নববধূর ভাইয়ের দায়ের করা সাধারণ ডায়েরি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এ ঘটনায় ওই বধূর স্বামী থানায় কোনো অভিযোগ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

স্বামীর বাড়িতে নানী ও ভাইকে রেখে নববধূর পলায়ন!

আপডেট সময় ১১:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০