ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগে হোক বা পরে, জাভিই হবেন বার্সার কোচ’

আকাশ স্পোর্টস ডেস্ক:

অনেকদিন ধরে জাভি হার্নান্দেজকে প্রধান কোচ করে ক্যাম্প ন্যুয়ে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ মিডফিল্ডারও আশায় রেখেছেন কাতালানদের। বিশ্বকাপজয়ী তারকা ক্যাম্প ‍ন্যুয়ে যদি ফিরেনও, কবে ফিরবেন তা অনিশ্চিত। তবে ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ নিশ্চিত করেছেন, আগে হোক বা পরে, বার্সার কোচ হবেন জাভি।

চলতি মৌসুমে জাভির আশায় বুক বেধেছিল গত আসরের লা লিগা চ্যাম্পিয়নরা। ৪০ বছর বয়সী সাবেক মিডফিল্ডার সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তারমধ্যে আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনকে প্রধান কোচ করে বার্সা।

অবশ্য এতসবের মাঝেও নিজেদের সাবেক মিডফিল্ডারের সঙ্গে আলোচনা একেবারে বন্ধ করে রাখেনি তারা। কিন্তু জাভি কয়েকদিন আগে চুক্তি নবায়ন করেন কাতারের ক্লাব আল-সাদের সঙ্গে। অবশ্য তা সত্ত্বেও জাভির আশা যে কাতালানরা ছাড়েনি, সেই কথায় জানালেন বার্তোমেউ।

টিভিথ্রি নামের এক গণমাধ্যমকে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘আগে হোক বা পরে, বার্সার কোচ হবেন জাভি। তবে এখন আমরা কোচ খুঁজছি না, আমাদের এখন কিকে (সেতিয়েন) আছেন।’

২০১৫ সালে আল-সাদে যাওয়ার আগে পেশাদারি ক্যারিয়ারের পুরোটা সময় ক্যাম্প ন্যুয়ে কাটিয়েছেন জাভি। লা মেসিয়া-সহ বার্সায় ২৪ বছর কাটিয়েছেন তিনি। বার্সার জার্সি গায়ে খেলেছেন রেকর্ড ৭৬৭ ম্যাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আগে হোক বা পরে, জাভিই হবেন বার্সার কোচ’

আপডেট সময় ০৯:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০