ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ সৈন্য নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সৈন্য নিহত হয়েছেন। রবিবার দেশটির সামরিক বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, নর্থ ওয়াজিরিস্তান জেলার রাজধানী অস্থিরতাপূর্ণ মিরানশাহ শহরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে স্বদেশি ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয়।
ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে সর্বশেষ এ সংঘর্ষ ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা জঙ্গি হামলার শিকার হওয়ার পরপরই সৈন্যরা দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে লুকিয়ে থাকা সকল সন্ত্রাসী নিহত হয়। এতে আরো বলা হয়, সেখানে গুলি বিনিময় চলাকালে চার সৈন্য শাহাদৎ বরণ করেন। এ সংঘর্ষে চার সন্ত্রাসীও নিহত হয়েছে।

পাকিস্তান এক দশকেরও বেশি সময় ধরে স্বদেশি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটিতে জঙ্গিদের হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে।

পাকিস্তানের এ অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের পর দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ সৈন্য নিহত

আপডেট সময় ০৭:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০