ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভয়াবহ ভূমিকম্প চীনে, ফিরল ১৯৭৬-এর দুঃস্বপ্ন!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল চীন, তা অনেকটাই কাটিয়ে উঠতে শুরু করেছে তারা। কিন্তু এরই মধ্যে রবিবার চীনের উত্তরের শহর তাংশান-এ ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভ-এর তরফ থেকে বলা হয়েছে, ১৯৭৬ সালে চীনে যে ভূমিকম্প হয়েছিল, তার সঙ্গে তুলনা চলতে পারে এই ভূমিকম্পের।

রবিবার সকাল ৬.৩৮-এ তাংশানের কাছাকাছি জায়গায় ভূমিকম্পের উৎসস্থল ছিল। উল্লেখ্য, বেজিং থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে এই তাংশান। যদিও চীনের সেসমোলজিক্যাল অথরিটি জানিয়েছে, চীনের আজকের ভূমিকম্পের মাত্রা ৫.১।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৮ জুলাই কয়লা খনির শহর তাংশানে ক্ষতিগ্রস্ত হয়েছিল ১০ লক্ষ মানুষ। সেইদিন ৭.৮ ও ৭.১ মাত্রার দুটি ভূমিকম্প ঘটেছিল। প্রায় ২ লক্ষ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। যদিও রাজনৈতিক কারণে মৃত্যুর সংখ্যা কম করে দেখানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

এবার মার্চ মাস থেকেই একের পর এক ভূমিকম্প ঘটেই চলেছে চীনে। মার্চে নেপাল সীমান্তের কাছে তিব্বতে হয় বিধ্বংসী ভূমিকম্প। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ওই কম্পনটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের ২৮ দশমিক ৬৩ ডিগ্রি উত্তর ও ৮৭ দশমিক ৪২ ডিগ্রি পূর্ব অক্ষাংশে। এরপরই মে মাসে দক্ষিণ-পশ্চিম চীনের উন্নানে ভূমিকম্প হয়। তাতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভয়াবহ ভূমিকম্প চীনে, ফিরল ১৯৭৬-এর দুঃস্বপ্ন!

আপডেট সময় ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০