ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদুল আজহা কিভাবে পালন করতে হবে, জানালেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনা মহামারীর মধ্যে আসন্ন ঈদুল আজহার যাবতীয় আয়োজন অত্যন্ত সতর্কতার সঙ্গে পালন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, এ সময়ে একটু অসতর্কতা এবং অসাবধানতার ফলে ভাইরাস ছড়িয়ে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

শুক্রবার ইসলামাবাদে আইসোলেশন হাসপাতাল ও সংক্রামক চিকিৎসা কেন্দ্র (আইএইচআইটিসি) উদ্বোধনকালে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সব কথা বলেন।

হাসপাতালটি খুব কম সময়ে প্রস্তুত হওয়ায় দায়িত্বশীলদের প্রশংসা করার পরে তিনি বলেন, আমি জাতিকে একটি বিশেষ বার্তা দিতে চাই, গত রমজানের ঈদে আমাদের অসতর্কতার কারণে আক্রান্তের সংখ্যা বহু গুণ বৃদ্ধি পেয়েছিল। ফলে হাসপাতালগুলোর ওপরে অতিরিক্ত চাপ পড়ে।

আসন্ন ঈদুল আজহার যাবতীয় আয়োজন অত্যন্ত অনাড়ম্বরপূর্ণভাবে পালনের আহ্বান জানান তিনি।

পাক-প্রধানমন্ত্রী বলেন, আল্লাহতায়ালার অনুগ্রহে অন্যান্য দেশের তুলনায় এই কঠিন সময় থেকে খুব দ্রুতই আমরা বেরিয়ে আসব। তিনি বলেন, স্মার্ট লকডাউনের ইতিবাচক ফলাফল সামনে আসছে। সতর্কতা অবলম্বন করলেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।

রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, ২৫০ শয্যার অত্যাধুনিক এই চিকিৎসা কেন্দ্রটি প্রায় ৯৮ কোটি রুপি ব্যয়ে মাত্র চল্লিশ দিনে তৈরি করা হয়েছে। এতে দেশটির প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ দায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করেছেন। এ ছাড়াও ইমরান খান করোনাকালে বেশ কয়েকটি হাসপাতাল উদ্বোধন করেছেন।

জিয়ো নিউজ অবলম্বনে- মুহাম্মদ বিন ওয়াহিদ

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদুল আজহা কিভাবে পালন করতে হবে, জানালেন ইমরান খান

আপডেট সময় ১১:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০