ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নেপালে ভয়াবহ ভূমিধস, শিশুসহ ২২ জনের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারী বর্ষণে নেপালের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে। খবর পিটিআই’র।

এর মধ্যে মধ্য নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার তুমুল বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ঘরের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগের দিন বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের। তিনজনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়।

জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২ জন।

পশ্চিম নেপালেও ভূমিধসের খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে দেশটির নদীগুলোতে পানি ফুলেফেঁপে উঠেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও তিন দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালে ভয়াবহ ভূমিধস, শিশুসহ ২২ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০