ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে ফিলিস্তিনের ভূমি দখলে পরিকল্পনা বাদ দিতে বলল ফ্রান্স

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকা সংযুক্ত করার পরিকল্পনা ইসরাইলকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রতি এ আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার।

নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক আইন লংঘিত হবে এবং দুই রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিন সমস্যার সমাধানের পথ বন্ধ হয়ে যাবে।

নেতানিয়াহুর দাবি, তিনি আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনের ভূখণ্ড সংযুক্ত করতে চলেছেন।

যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দিয়েছিলেন, ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তকরণের ব্যাপারে ১ জুলাই থেকে মন্ত্রিসভায় আলোচনা শুরু হবে। কিন্তু সে আলোচনা শুরু হয়নি বরং মন্ত্রিসভার মধ্যে এ নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে।

কারণ আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ এই পরিকল্পনার বিরোধিতা করছে।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের এই পরিকল্পনা সমর্থন করেছেন এবং তিনি এ প্রকল্প বাস্তবায়নের জন্য পরিপূর্ণভাবে মদদ দিয়ে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে ফিলিস্তিনের ভূমি দখলে পরিকল্পনা বাদ দিতে বলল ফ্রান্স

আপডেট সময় ০৩:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০