ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগানফেরত আরও এক মার্কিন সেনার আত্মহত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ওয়াশিংটন ডিসিতে স্ত্রীর সামনেই আত্মহত্যা করেছেন আফগানিস্তান থেকে ফেরা এক মার্কিন সেনা।

মাস্টার সার্জেন্ট অ্যান্ড্রূ ক্রিশ্চিয়ান মার্কেসানোকে ছয়বার আফগানিস্তানে যুদ্ধ মিশনে পাঠানো হয়। মানসিক অবসাদে ভোগে ৬ জুলাই নিজ বাসায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। খবর ফক্স নিউজের।

আফগান ও ইরাক যুদ্ধের ঘটনায় মোতায়েন করা মার্কিন সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় নতুন করে এ সেনা আত্মহত্যা করলেন।

আফগানিস্তান থেকে অ্যান্ড্রূ ক্রিশ্চিয়ান মার্কেসানো সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফিরেছিলেন এবং তিনি পেন্টাগনে চাকরি শুরু করবেন বলে কথা ছিল। কিন্তু তিনি ৬ জুলাই স্ত্রীর সামনে আত্মহত্যা করেন।

আ্যন্ড্রূ ক্রিশ্চিয়ানের তিনটি সন্তান রয়েছে এবং তিনি অ্যাক্টিভ সোলজার হিসেবে মার্কিন বাহিনীতে ছিলেন।

অ্যান্ড্রু ক্রিশ্চিয়ানের কয়েকজন বন্ধু এবং ঘনিষ্ঠ স্বজনরা বলছেন, ২০০৯ সালে আফগানিস্তানের আরগান্দাব উপত্যকায় ভয়াবহ যুদ্ধে বহু মার্কিন সেনা নিহত হওয়ার পর থেকে আ্যন্ড্রু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন।

জরিপ থেকে জানা গেছে, প্রতিদিন গড়ে ২০ জন মার্কিন সেনা আত্মহত্যা করে থাকেন এবং দিন দিন এ সংখ্যা বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানফেরত আরও এক মার্কিন সেনার আত্মহত্যা

আপডেট সময় ০২:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০