ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সপরিবারে করোনা আক্রান্ত কোয়েল মল্লিক

আকাশ বিনোদন ডেস্ক : 

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল সিং রানেও করোনা পজিটিভ৷ তারা এখন হোম কোয়ারেন্টিনে আছেন।

শুক্রবার (১০ জুলাই) কোয়েল মল্লিকের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন তিনি।

ফেসবুকে কোয়েল লেখেন, ‘বাবা, মা, রানে এবং আমি কোভিড-১৯ পজিটিভ। সেলফ কোয়ারেন্টিনে আছি।’

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, করোনার মধ্যেই গত মে মাসে পুত্র সন্তানের মা হোন কোয়েল মল্লিক। এরপর স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন তিনি। তবে কিছুদিন ধরেই জ্বর-শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ ছিল মল্লিক পরিবারের সবার। দুদিন আগে পরীক্ষার জন্য তাদের সবার নমুনা সংগ্রহ করা হয় এবং সে পরীক্ষার ফলই পজিটিভ এসেছে। কিন্তু এখন তাদের তেমন কোনও শারীরিক অসুস্থতা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সপরিবারে করোনা আক্রান্ত কোয়েল মল্লিক

আপডেট সময় ১০:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০