ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং বালুখালী (তুলাতুলি) এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন উখিযার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ, ব্লক-এ, ১৯ নং এর বাসিন্ধা মো. ইলিয়াছের ছেলে মো. শফিক (২৫)। হোয়াইক্যং বালুখালী তুলাতুলি এলাকার কোলা মিয়া গুনা পাড়ার আবুল কাশেমের ছেলে আব্দুল করিম (২২)।

কক্সবাজার র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ হোয়াইক্যং বালুখালী (তুলাতুলি) জামে মসজিদ থেকে অনুমান ১৫০ ফুট দক্ষিণে কক্সবাজার টু টেকনাফ পাকা রাস্তার পাশের কালভার্টের নিচ দিয়ে প্রবাহিত ছোট ছড়া দিয়ে পায়ে হেঁটে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের চৌকশ একটি আভিযানিক দল ওই এলাকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা দেশীয় লোহার তৈরি কিরিচ ব্যবহার করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাধে থাকা দুটি পাটের বস্তা তল্লাশী করে ৩ লাখ ইয়াবা ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়। তার সাথে থাকা অজ্ঞাতনামা আরো ৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে নাফনদী দিয়ে কৌশলে বাংলাদেশে পাচার করে থাকে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৪:২৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০