ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতে ২৫০ অমুসলিমের শেষকৃত্য করেছে মুসলিমরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মহামারী করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছে ভারত। সবচেয়ে বেশি সংক্রমণের তালিকায় ভারত এখন বিশ্বে তিন নম্বরে। করোনায় অনেক মানুষ মারাও যাচ্ছে দেশটিতে। করোনা সংক্রমণের ভয়ে কিছু কিছু পরিবার স্বজনের শেষযাত্রায় থাকছেন না। এ পরিস্থিতিতে ২৫০ অমুসলিমের শেষকৃত্য সম্পন্ন করে প্রশংসিত হচ্ছেন মুসলিমরা।

ভারতের মুম্বাইয়ের মেরিন লাইনে গত ৩ মাসে ২৫০ অমুসলিমের শেষকৃত্য সম্পন্ন করেছে বাদা কবরস্থানের মুসলিমরা। তবে এ জন্য পারিশ্রমিক হিসেবে তারা কোনো অর্থগ্রহণ করেনি। শেষকৃত্য ও রোগীদের সেবায় তারা ফ্রিতে অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে।

বাদা কবরস্থানের এক কর্মী জানান, করোনা সংক্রমিত ব্যক্তির মরদেহ সৎকারে সবাই ভয় পাচ্ছেন। হাসপাতাল তাদের শেষকৃত্য করতে পারছে না কর্মীর অভাবে। হাসপাতাল থেকে সমাধিক্ষেত্রে মরদেহ বয়ে আনতে অ্যাম্বুলেন্স চালকরাও ভয়ে থাকেন। এমনও হয়েছে মরদেহ ১৮ ঘণ্টা পড়েছিল, কেউ নিতে আসেনি।
সূত্র: মুম্বাই মিরর

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে ২৫০ অমুসলিমের শেষকৃত্য করেছে মুসলিমরা

আপডেট সময় ১২:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০