ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্লপের অধীনে সালাহ-মানে-ফিরমিনোর নতুন মাইলফলক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

স্বপ্নের মতো সময় কাটছে লিভারপুলের। ৩০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ইংলিশ জায়ান্টরা, তাও ৭ ম্যাচ হাতে রেখেই। ক্লাবের পাশাপাশি কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে ক্যারিয়ারে সুবর্ণ সময় কাটাচ্ছেন ক্লাবটির আক্রমণভাগের তিন সেনানী মোহামেদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনোও।

জার্মান কোচের অধীনে সালাহ-মানে-ফিরমিনো সম্মিলিতভাবে ২৫০ গোলের মাইলফলক গড়েছেন। বুধবার রাতে ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের ৩-১ গোলে জেতা ম্যাচে সালাহ জোড়া গোল করার পরই মাইলফলক গড়া হয়ে যায়।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। দায়িত্ব নেওয়ার মাত্র ৫ বছরের মধ্যে দলটিকে আমূল বদলে দিয়েছেন সাবেক ডর্টমুন্ড কোচ। সর্বশেষ দুই মৌসুমে তার হাত ধরে চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বাদ পেয়েছে অল রেডরা।

ক্লপ লিভারপুলের দায়িত্ব নেওয়ার সময় থেকেই আছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনো। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে আসেন সেনেগালিজ ফরোয়ার্ড মানে। আর ২০১৭ সালে পা রাখার পর থেকে রেকর্ড বইয়ে আঁকিবুঁকি শুরু করে দেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

ফিরমিনো এবং মানে’র পর পাড়ি জমিয়েও সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে সালাহ’র গোলসংখ্যা ৯৪টি। মানের গোলসংখ্যা ৭৯টি এবং ফিরমিনোর ৭৭টি। ক্লপের অধীনে তিনজনের সম্মিলিত গোলসংখ্যা ২৫০টি।

দায়িত্ব নেওয়ার পর থেকেই লিভারপুলের খেলার ধরনে পরিবর্তন আনেন ক্লপ। যার ফল হাতেনাতে পেয়েছে দলটি। আক্রমণাত্মক ফুটবলের এই ধারার কারণেই সাফল্য পেয়েছেন লিভারপুল ত্রয়ী।

ব্রাইটনের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি জর্ডান হেন্ডারসনের গোলে অ্যাসিস্টও করেছেন সালাহ। এই নিয়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে মাত্র ১০৪ ম্যাচেই ১০০ গোলে (৭৩ গোল, ২৭টি অ্যাসিস্ট) ভূমিকা রাখার কীর্তি গড়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ক্লপের অধীনে সালাহ-মানে-ফিরমিনোর নতুন মাইলফলক

আপডেট সময় ০৮:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০