ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার পুনর্বহাল চান পম্পেও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতিবেদন উদ্ধৃত করে পম্পেও দাবি করেন, ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, একটি নৌকায় করে ইরান হুথিদের জন্য কিছু আরপিজি পাঠিয়েছিল যা ধরা পড়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এ ঘটনা থেকে পম্পেও ইরান বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করার প্রয়োজনীয় তুলে ধরে বলেন, নিরাপত্তা পরিষদের উচিত ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়ন চায়।

ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। ইউরোপীয় দেশগুলো এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া প্রস্তাবটির বিরোধিতা করে বলেছে, আমেরিকা ইরান বিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস করাতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার পুনর্বহাল চান পম্পেও

আপডেট সময় ০১:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০