ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের

করোনার ভ্যাকসিন আজীবন সুরক্ষা নাও দিতে পারে: ফাউচি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভ্যাকসিনে পুরোপুরি নির্মূল হবে না করোনাভাইরাস। এই টিকা কেবলমাত্র সাময়িকের স্বস্তি বলেই জানালেন হোয়াইট হাউসের মুখ্যস্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউচি।

করোনার টিকা এলেও সংক্রমণ কতটা বন্ধ যাবে সেই নিয়ে চিন্তিত বিজ্ঞানীমহল। ইম্পিরিয়াল কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা এর মধ্যেই বলেছেন, প্রথম ভ্যাকসিনেই পুরোপুরি নির্মূল হবে না করোনা। শুধুমাত্র সংক্রমণের কারণে জটিল রোগের প্রকোপ কমবে। অনেকটা সেই দিকেই ইঙ্গিত করেছেন মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর এবং হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউচি।

তাঁর কথায়, “সংক্রমণের এই পর্যায়ে সাময়িক সুরক্ষা দিতে পারবে ভ্যাকসিন। কিন্তু অনন্তকাল ধরে এর প্রভাব টিকবে না। একটা মানুষকে সারাজীবন করোনার সংক্রমণ থেকে বাঁচাতে পারবে না ভ্যাকসিন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ভ্যাকসিনের প্রথম কয়েকটি ডোজে প্রাথমিক রোগ প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু করোনার মতো সংক্রামক ভাইরাস জিনের গঠন বদলেই চলেছে। করোনা প্রতিরোধে যে ধরনের রোগ প্রতিরোধ শক্তির দরকার, সেটা এখনই আসবে না মানুষের শরীরে। তাই এখনই বলা যাচ্ছে না যে, ভ্যাকসিন সারা জীবন ধরেই করোনা সংক্রমণ থেকে বাঁচাতে পারবে কিনা।”

উদাহরণ হিসেবে ফাউচি বলেছেন যে, মিসলস বা হামের টিকা যেমন মানুষকে সারাজীবন সুরক্ষা দেয়, করোনার ভ্যাকসিনে তেমনটা হওয়ার সম্ভাবনা কম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

করোনার ভ্যাকসিন আজীবন সুরক্ষা নাও দিতে পারে: ফাউচি

আপডেট সময় ০২:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০