ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিছু হটেছে চীনা সেনা, প্রমাণ মিলল উপগ্রহ চিত্রে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। তবে এরই মধ্যে উত্তেজনা কমার আভাস মিলেছে। যেখানে দুই দেশের সেনাদের রক্তাক্ত সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল সেখান থেকে অন্তত এক কিলোমিটার পিছু হটেছে চীনের সেনারা। এবার সেই তথ্যের স্বপক্ষে প্রমাণও পেল ভারত। সাম্প্রতিক উপগ্রহ চিত্র বলছে গলওয়ান ভ্যালি থেকে সত্যিই পিছু হঠেছে চীনা সেনা।

৬ জুলাই তোলা ওই ছবিগুলোতে পরিষ্কার, যে গলওয়ান ভ্যালির সংঘর্ষস্থলে আর চীনা সেনার উপস্থিতি নেই। সেনা ছাউনি, সাঁজোয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ছবির মাধ্যমে দেখা গেছে পিপি ১৪ এলাকায় নতুন করে রাস্তা নির্মাণ করেছে চীনা সেনা। এই রাস্তাগুলো গালওয়ান নদীর পানিস্তর বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নতুন ছবিতে দেখা গেছে, যে রাস্তা চীনা সেনারা তৈরি করেছে তা খালি পড়ে রয়েছে। নতুন করে কোনও নির্মাণ কাজও চোখে পড়েনি। ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষস্থল থেকে প্রায় দেড়-দুই কিমি দূরে চীনা সেনা ছাউনি তৈরি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিছু হটেছে চীনা সেনা, প্রমাণ মিলল উপগ্রহ চিত্রে

আপডেট সময় ০১:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০