ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

ইউরোপগামী জাহাজ থেকে বাংলাদেশিসহ ২৭৬ জন উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পশ্চিম তুরস্কের উপকূলে ইউরোপগামী তুর্কি পতাকাবাহী একটি জাহাজে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৭৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তবে জাহাজটিতে কতজন বাংলাদেশি আছে তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে তুর্কি কোস্টগার্ড।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

ইজমির পুলিশ বলছে, ইজমির উপকূল থেকে ওঠা এসব অভিবাসীরা ইউরোপ যাত্রার উদ্দেশ্যে জাহাজটিতে ওঠেন। এতে মোট ২৭৬ জন অভিবাসী প্রত্যাশী ও আশ্রয় প্রার্থী ছিলেন। নারলিদার উপকূলে জাহাজটি থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ সময় মানবপাচারের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আফগান, বাংলাদেশি, সিরিয়ান, মধ্য আফ্রিকা, সোমালিয়া ও ইরানিয়ান নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন রয়েছেন তা এখনো জানানো হয়নি। তারা তুরস্কের বিভিন্ন স্থান থেকে এসে সেখানে জড়ো হয়েছিলেন।

পুলিশ বলছে, উদ্ধার অভিযানের সময় জাহাজটির বায়ুনিধোরক একটি কক্ষ থেকে ৪৬ জন নারী ও ৫৯ জন শিশুকে বের করে আনা হয়। উদ্ধার হওয়া কয়েকজনের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল।

এদিকে সোমবার তুর্কি নৌবাহিনী এজিয়ান সাগরে একটি নৌকা থেকে ৬৫ জন অভিবাসীকে উদ্ধার করে।

২০১৫-১৬ সালে তুরস্ক হয়ে ১০ লাখের বেশি অভিবাসন প্রত্যাশী গ্রিসে প্রবেশ করেছে। ২০১৬ সালে অভিবাসন প্রত্যাশীদের যাতে তুরস্ক আটকে রাখে সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আঙ্কারার চুক্তি হয়। তবে গত ফেব্রুয়ারিতে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে দেয়, তারা আর অভিবাসন প্রত্যাশীদের সীমান্ত পার হওয়া ঠেকাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

ইউরোপগামী জাহাজ থেকে বাংলাদেশিসহ ২৭৬ জন উদ্ধার

আপডেট সময় ১০:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০