ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। গত ২২ জুন তার শরীরে ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ছিলেন হাসপাতালে। তবে মঙ্গলবার (০৭ জুলাই) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্র’র বড় ছেলের স্ত্রী সোনিয়া ইসলাম।

তিনি বলেন, ‘গত মাসে বাবা আমাদের এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পর ওনার জ্বর আসে, আর বুকে কফ জমে। পরে জানতে পারি ওই আত্মীয়ের বাসার সবাই করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে আমাদের বাসায় সবার পরীক্ষা করা হলে শুধু বাবার পজিটিভ আসে।’

প্রবীর মিত্র’র বড় ছেলের স্ত্রী আরো বলেন, ‘রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাবাকে আমরা হাসপাতালে ভর্তি করি। খুব বেশি খারাপ অবস্থায় যেতে হয়নি। তবে একবার অক্সিজেন সাপোর্ট লেগেছিল। এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে।’

‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’খ্যাত এই অভিনেতা দীর্ঘদিন ধরে লাইট-ক্যামেরার ঝলমলে দুনিয়ায় একদমই হাজির হতে পারেন না। হাঁটুর আর্থ্রাইটিস রোগে ভুগছেন তিনি। চলচ্চিত্রে তার প্রায় অর্ধশত বছরের ক্যারিয়ার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

৭৫ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘তিতাস একটি নদীর নাম’, ‘মিন্টু আমার নাম’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’সহ ৩শ’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

আপডেট সময় ১০:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০