ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেএমবি তামিম গ্রুপের আইটি বিষয়ক সম্পাদক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক তার দফতরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেএমবি তামিম গ্রুপের আইটি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে (২২) গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে রাকিবকে জেলার হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে। একইদিন বিকেলে তাকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব জানান- তিনি ২০০৯ সালে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। ২০১৪ সালে জেএমবির তামিম গ্রুপে দাওয়াত শাখায় আইটি বিষয়ে প্রশিক্ষণ নেন। তার নামে বে নামে ১৩ টি ফেসবুক আইডি রয়েছে।তার কাছ থেকে ২২টি জেহাদি ও প্রশিক্ষণের অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাকিব দিনাজপুরের কান্তজির মন্দিরে হামলায় জড়িত ছিলেন বলে জানান। তিনি জেএমবির ৩১৩ বদরী সৈনিকের আইটি বিষয়ক সম্পাদক।বর্তমানে তিনি হাতিবান্ধা সিফাতিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে অধ্যয়নরত।

এ বিষয়ে হাতিবান্ধা থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেএমবি তামিম গ্রুপের আইটি বিষয়ক সম্পাদক গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭