ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে পাচারকালে তক্ষকসহ আটক ২

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে তক্ষকসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপরে র‌্যাব-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (৬ জুলাই) দিনগত রাতে বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন- বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ার পার এলাকার মো. রফিকুল ইসলাম (২৮) ও গেওলনদী উপজেলার বিল্লুকগ্রামের মো. ইউসুফ (৪৩)। এ সময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটক রফিকুল ইসলাম ও ইউসুফ তক্ষক পাচারকারী সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্য। তারা সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে পাচারকালে তক্ষকসহ আটক ২

আপডেট সময় ০৪:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০