ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোহলির বিরুদ্ধে অভিযোগ, প্রমাণিত হলে হতে পারে শাস্তি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার অন্য কোনো লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। তাই কোহলির বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে।

আর ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের এই অভিযোগটি করেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। বিসিসিআইয়ের এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সঞ্জীব।

চিঠিতে সঞ্জীব অভিযোগ করে বলেন ‘বিরাট কোহলি একই সঙ্গে দুটি পোস্ট অধিকার করে রেখেছেন। যা বিসিসিআইয়ের রুল ৩৮ (৪) এর সম্পূর্ণ বিপরীত। এই রুলটি অনুমোদন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।’

এর আগে বর্তমান বিসিসিআই সভাপতি ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন এই সঞ্জীব গুপ্তা। পরে অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

কোহলির বিরুদ্ধে অভিযোগ, প্রমাণিত হলে হতে পারে শাস্তি

আপডেট সময় ০৯:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০