ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাইফ সাপোর্টে রেখেই চলবে আনিসুলের চিকিৎসা

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফলে তাকে এখন আইসিইউতে ভেনটিলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হবে। পরিবারের বরাতে এসব তথ্য জানিয়েছেন মেয়রের পিএস মিজানুর রহমান। তিনি বলেন, আনিসুল হকের রোগটি বিরল। তাই লাইফ সাপোর্টে রেখেই ধীরে ধীরে তার চিকিৎসা চলবে। মিজানুর রহমান জানান, ভেনটিলেশনের মাত্রা শতকরা ১০ ভাগে রাখা হয়েছে, যেন মেয়র নিঃশ্বাস নিতে নিজের শরীরকেও ব্যবহার করতে পারেন।

তিনি আরও বলেন, মেয়রের অর্গানগুলো কাজ করছে। এজন্য চিকিৎসকরা আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে জন্য এক থেকে দেড় মাস সময় লেগে যেতে পারে। আনিসুল হকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে মিজানুর রহমান এসব তথ্য জানালেও লন্ডনের কোনো সূত্রে তা নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য গত শুক্রবার রাতে লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবারের বরাতে জানানো হয়েছিল, আনিসুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে।

মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লাইফ সাপোর্টে রেখেই চলবে আনিসুলের চিকিৎসা

আপডেট সময় ০৭:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭