ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিজার্ভ থেকে ঋণ নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার। রিজার্ভ থেকে ঋণ নেওয়া যায় কিনা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে যাচাই-বাছাইয়ের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ জুলাই) একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন প্রস্তাব দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, একটা যুগান্তকারী প্রস্তাব এসেছে প্রধামন্ত্রীর কাছ থেকে। আমি ওখানে ছিলাম, আমরা এটাকে সমর্থন করি।

পরিকল্পনা মন্ত্রী বলেন, এটা আমরা ভাবছি, সরকার সিদ্ধান্ত নেবে। জনগণের অর্থ জনগণের সঞ্চয় তাদের কল্যাণেই ব্যয় হবে। এজন্য যে নিয়ম-কানুন ও নীতিমালা প্রয়োজন সেগুলো আমাদের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয় আছে, তারা দেখবে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অবশ্যই সহায়তা করব।

এম এ মান্নান আরও বলেন, বাংলাদেশ ব্যাংক জনগণের পক্ষে অর্থ সংরক্ষণ করে। ওখান থেকে ঋণ নিতে পারি। বাংলাদেশ ব্যাংক চিন্তা করবে কীভাবে এটা করা যায়। সাধারণত তিন মাসের আমদানি ব্যয় হাতে রাখা নিরাপদ। সেটা যেকোন অর্থনীতিতে। তিন মাসের আমদানির সমপরিমাণ টাকা থাকলে স্বস্তিদায়ক হবে। এখন যে রিজার্ভ আমাদের আছে সেটা তিন মাস নয়, এক বছরের আমদানির সমপরিমাণ। সুতরাং আমদানি ব্যয়ের যুক্তিসংগত সংরক্ষণ রেখে বাকি টাকাতে আমাদের অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে পারি। নিজেদের অর্থ নিজেরা ব্যবহার করব।

সোমবার রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিজার্ভ থেকে ঋণ নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৬:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০