ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, আমেরিকার লেকে ভেঙে পড়ল দুটি প্লেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আমেরিকায় মাঝ আকাশে প্লেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশটির ইডাহো এলাকায় একটি লেকের পানিতে ভেঙে পড়ে প্লেন দুটি। এ ঘটনায় দু’জনের মরদেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। ৬ জন নিখোঁজ রয়েছে।

লেকের পানিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মাটি থেকে তখন প্রায় ৮০০ ফুট ওপরে বেশ গতিতেই উড়ছিল বিমান দুটি। তারা যে মুখোমুখি হতে চলেছে, সেই আন্দাজ করা যাচ্ছিল। হলও তাই। শেষ মুহূর্তে পাইলটরা চেষ্টা করলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে দুর্ঘটনা এড়ানো গেল না।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন নিজে বিমানচালক। তার বয়ান অনুযায়ী, একটি বিমানের কেবিনের ভিতরে ঢুকে গিয়েছিল আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায়। জানা গেছে, বিমানযাত্রীদের মধ্যে শিশুও ছিল।

সেসময় লেকের পানিতে বোটিং করছিলেন কয়েকজন। তারা এই দুর্ঘটনার সাক্ষী। বিমান দুটিকে প্রায় খণ্ডবিখণ্ড হয়ে পানিতে পড়তে দেখেছেন বলে জানান তারা। মৃতদেহও পানিতে ভাসতে দেখা যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে মার্কিন উপকূলরক্ষী বাহিনী। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, চালকদের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তারও আগে উদ্ধারকাজ শেষ করা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। সূত্র: সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ইন্ডিয়া টুডে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, আমেরিকার লেকে ভেঙে পড়ল দুটি প্লেন

আপডেট সময় ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০