ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কায় মুসলিমদের মৃতদেহ পোড়ানোর বিরুদ্ধে পিটিশন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

শ্রীলঙ্কায় করোনাভাইরাসে মারা যাওয়া মুসলিমদের মরদেহ পুড়িয়ে ফেলার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। সংখ্যালঘু মুসলিমরা এর নিন্দা জানিয়ে বলছেন মহামারির সুযোগ নিয়ে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। রাজধানী কলম্বোতে তিন সন্তানের মা ফাতিমা রিনোজা, বয়স ৪৪, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের শুরুতে। খবর বিবিসি বাংলার।

তার স্বামী মুহাম্মদ শাফিক বলেন, “কর্মকর্তাদের সাথে নিয়ে পুলিশ ও সামরিক বাহিনীর লোকেরা বাড়িতে চলে এলো। আমাদের বের করে দিয়ে জীবাণুনাশক ছিটানো হলো। আমাদেরকে তারা কিছু বলেনি। তিন মাসের বাচ্চাকেও পরীক্ষা করা হলো এবং তারা আমাদেরকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে গেল কুকুরের মতো।”

কোয়ারেন্টিনে থেকেই পরিবারটি খবর পেল যে ফাতিমা মারা গেছেন। বড় ছেলেকে বলা হলো হাসপাতালে গিয়ে মায়ের মৃতদেহ শনাক্ত করতে। তাকে বলা হলো করোনাভাইরাসে মারা যাওয়ার কারণে ফাতিমার মৃতদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হবে না। এর পরিবর্তে তাকে বাধ্য করা হলো একটি কাগজে সই দিতে যেখানে ফাতিমাকে পুড়িয়ে ফেলার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। মুসলিমদের মরদেহ দাহ করার এই বিধানের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে আদালতে। এবিষয়ে শুনানি শুরু হবে ১৩ই জুলাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীলঙ্কায় মুসলিমদের মৃতদেহ পোড়ানোর বিরুদ্ধে পিটিশন

আপডেট সময় ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০