ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

গাজীপুরে গোসলে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় গভীর খালে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে খালে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।

মৃত তিন শিক্ষার্থী হলো-কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৮), একই এলাকার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৯) ও শহিদুল ইসলামের ছেলে রনি (১৮)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই ও ভাগিনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে বাইমাইল এলাকায় তুরাগ নদের একটি খালে ওই তিন শিক্ষার্থীসহ ১০ জন তরুণ গোসলে নামেন। গোসলের একপর্যায়ে পানির স্রোতে সুজন নামের এক তরুণ ডুবে যাচ্ছিল। এসময় সাব্বির ও রনি তাকে উদ্ধারের চেষ্টা করে তারাও ডুবে যেতে থাকে। পরে বিপ্লব, স্বাধীন, রানা ও আকাশ তাদের উদ্ধারের চেষ্টা করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে। তবে রনি, সাব্বির ও স্বাধীন ডুবে যায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় সাব্বির, স্বাধীন ও রনির মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা ওই তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি সাইফুল ইসলাম জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই তিন শিক্ষার্থীকে মৃত অবস্থায় ২৫ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

গাজীপুরে গোসলে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০